ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে ৪ সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫১ পিএম

শরীয়তপুরে ৪ সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি কারাগারে

শরীয়তপুরে সমকালের সাংবাদিক সহ চার সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের এক সংবাদের জেরে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজন।

হামলাকারীরা তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে নিউজ টুয়েন্টিফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভি-এর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ এবং বাংলা টিভি-এর প্রতিনিধি নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লা (৪০)-সহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে, চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি পাঁচ আসামিকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, "হাতুড়ির আঘাতে আমার দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শ্রবণে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, "সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।"

বিআরইউ

Link copied!