ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাগরপুর মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:১৩ পিএম

নাগরপুর মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে পিঠা উৎসব এবং বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই উৎসবটি ছিল অত্যন্ত আনন্দমুখর।

উৎসবের সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক দিলারা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামীমা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান। এছাড়াও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিলেন।

এই উৎসবে কলেজের ছাত্রীরা বাড়ি থেকে তৈরি করা বিভিন্ন পিঠা নিয়ে অংশ নেয়। মহিলা কলেজের মাঠে ১০টি স্টল ছিল, যেখানে শিক্ষার্থীরা তাদের তৈরি পিঠা প্রদর্শন ও বিক্রি করে। শিক্ষকরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এসব পিঠা কিনে উৎসবে অংশগ্রহণ করেন।

এই উৎসবে ৩টি স্টলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সব অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া কলেজ কর্তৃপক্ষ একটি বইয়ের স্টলও বিশেষভাবে অনুমতি দেয়।

এ উৎসবটি কলেজের শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আনন্দে মেতে উঠার একটি অন্যতম আয়োজন হিসেবে আয়োজিত হয়েছিল।

ইএইচ

Link copied!