ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সিলেট ওসমানী বিমানবন্দরে বিমান পুড়িয়ে মহড়া

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৩৮ পিএম

সিলেট ওসমানী বিমানবন্দরে বিমান পুড়িয়ে মহড়া

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় দুর্ঘটনার এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। মহড়ায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক ছাড়াও ফায়ার সার্ভিস, বিমান, নৌ ও সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অংশ নেয়।

বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার এমন মহড়ার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, যা জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।


বিআরইউ

Link copied!