ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাংশায় চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী প্রতিনিধি:

মার্চ ২৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

পাংশায় চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের মূলহোতা মো. সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তার সাইদুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের বায়তুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে এসআই মো. শিহাবুদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিল। 

এমন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে সুজুকি গ্যালাক্সার এসএফ ১৫৫ সিসির সিলভার রঙের একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। (যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫)। চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!