ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মাওলানা আবদুল হালিম

মানুষ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৫, ১২:৪৮ পিএম

মানুষ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, এবারের রমজানে দেশের মানুষ ভীতি ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে সিয়াম পালন করেছে। দ্রব্যমূল্য ছিল সহনীয়, এবং ঈদে যাতায়াত ছিল ভোগান্তিমুক্ত। মানুষ নির্বিঘ্নে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে।

তিনি বলেন, সিয়ামের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে সবার এগিয়ে আসা প্রয়োজন। তাকওয়া অর্জনের মাধ্যমেই মানুষ প্রকৃত অর্থে সৎ হিসেবে বিবেচিত হয়। তিনি আরও বলেন, সুদ, ঘুষ, ধর্ষণ ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সৎ মানুষের শাসন কায়েম এবং কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া জরুরি। কারণ, কুরআনের শিক্ষাই পারে একজন মানুষকে সত্যিকার সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে। সাহাবায়ে কিরামরাই কুরআনের শিক্ষায় আলোকিত হয়ে নবীজীর যুগে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত হয়েছিলেন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে শিশু ও তরুণদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি, আর সে দায়িত্ব নিতে হবে অভিভাবকদেরকেই।

মাওলানা হালিম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বুকভরা আশা নিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সফল করেছে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণ এখন একটি বৈষম্যমুক্ত, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ চায়। ছাত্র-জনতার রক্তে রঞ্জিত খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচার জনগণের প্রাণের দাবি। তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর দিনাজপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন— সাবেক জেলা আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডা. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, সদর উপজেলা আমির অধ্যাপক মেহরাব আলী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল এবং প্রফেসর ডা. শোয়াইবুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!