ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লামায় ৯ তামাক চাষি অপহরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি:

লামা (বান্দরবান) প্রতিনিধি:

এপ্রিল ৮, ২০২৫, ০৫:৩৮ পিএম

লামায় ৯ তামাক চাষি অপহরণ

বান্দরবানের লামা উপজেলা থেকে এবার ৯ জন তামাক চাষের শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের খবর পাওয়ার পরপরই যৌথবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ী থেকে তাদেরকে অপহরণ করা হয়।

অপহরণের স্থান দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক বিহীন হওয়ায় তাৎক্ষণিক ভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

অপহরণের সত্যতা নিশ্চিত করেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে লামা উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৬ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

বিআরইউ

Link copied!