ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৫, ০৩:০০ পিএম

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সভা

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব, যা ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে। এটি কেবল একটি উৎসব নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অংশ নেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন, স্বাস্থ্যসেবা, র‍্যালি ও মেলা আয়োজনসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান দিনটিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বর্ণিলভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!