ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৫ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৫, ০৪:৩৯ পিএম

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ২৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টাক্ষেতে নিয়মিত টহলের সময় ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

ইএইচ

Link copied!