ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘ব্লু সিটি’ হচ্ছে নীলফামারী পৌরসভা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৫, ১২:৪৭ পিএম

‘ব্লু সিটি’ হচ্ছে নীলফামারী পৌরসভা

নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে ‘ব্লু সিটি’ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শহরের প্রতিটি দেয়াল, সড়কের পাশ ও স্থাপনাগুলো নীল রঙে সাজিয়ে শহরকে একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, এ প্রকল্পে শুধু পৌর প্রশাসন নয়, শহরের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম।

উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিকসহ আরও অনেকে।

বক্তারা শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানা বাস্তবভিত্তিক পরামর্শ দেন। ‘ব্লু সিটি’ প্রকল্পকে তারা সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

মতবিনিময় সভা শেষে একই স্থানে তিন দিনব্যাপী ভূমি মেলা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, মেলায় ১৭৯টি নামজারির আবেদন, কৃষি খাস জমির বন্দোবস্ত, গণশুনানি, লিফলেট বিতরণ, ভূমি উন্নয়ন কর আদায়সহ ভূমি-সেবা বিষয়ক নানা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ ছাড়া ১৭টি এল.এ কেসের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ৭৯৫ টাকার চেক বিতরণ ও মোট ৫ লাখ ৩২ হাজার ৩০৫ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।

বিআরইউ

Link copied!