ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মে ৩১, ২০২৫, ০৬:০৩ পিএম

সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় ১৪টি মামলার আসামি মো. আবু বক্কার (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাতে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু বক্কার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত হাচেন মোল্যার ছেলে। তিনি স্থানীয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আবু বক্কারের বিরুদ্ধে মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদখলসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।’

পুলিশ জানায়, আবু বক্কার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। স্থানীয়দের মধ্যে তার গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

তবে এবিষয়ে স্বেচ্ছাসেবক লীগ কিংবা অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ

Link copied!