ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

জুন ৭, ২০২৫, ০১:৪৬ পিএম

ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। 

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম। 

তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 

তিনি আরও জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।  

ইএইচ

Link copied!