ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সড়কের পাশে গুলিবিদ্ধ লাশ, উদ্ধার শর্টগান

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া প্রতিনিধি:

জুন ১১, ২০২৫, ১২:৩০ পিএম

সড়কের পাশে গুলিবিদ্ধ লাশ, উদ্ধার শর্টগান

কুষ্টিয়ার সদর উপজেলার মধুপুরে টুটুল হোসেন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত নয়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মধুপুর পশুহাট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে দ্রুত ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুটুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি শর্টগান, একটি মোটরসাইকেল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত টুটুল হোসেন মধুপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা করতেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি।’

বিআরইউ

Link copied!