ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ১২:৫১ পিএম

বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আসমা বেগম (৫৫)। তিনি কলসকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর আসমা বেগম মোবাইল ফোনে তাকে বাড়িতে ফিরে আসার অনুরোধ করেন। তিনি বাসায় ফিরে এসে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কন্যা মৌসুমি আক্তার জানান, তার মাকে কারা হত্যা করেছে, তা তারা জানেন না। তবে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, নিহতের গলায় ও ঘাড়ের ডান পাশে দুটি গভীর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ইএইচ

Link copied!