ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা জীবনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়। নতুন প্রতিষ্ঠানে যোগদান যেমন আনন্দের, তেমনি পুরোনো প্রতিষ্ঠানের স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন। সেই আবহেই আয়োজিত হয় সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহেল বাকী এবং কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রতিষ্ঠানটি একটি প্রান্তিক অঞ্চলে অবস্থিত হলেও কুষ্টিয়া জেলায় পরীক্ষার ফলাফলে একাধিকবার শীর্ষস্থান অর্জন করেছে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমের ফল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে কলেজটি আরও সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “কলেজের শিক্ষকরা সবসময় আমাদের পাঠদানে সহযোগিতা করেছেন এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে পাশে ছিলেন।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাহিদুল ইসলাম ও ফিরোজ আহম্মেদ।

ইএইচ

Link copied!