ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জব্বার হত্যা মামলা: নাগরপুরে নারীসহ ৩ জন গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৯, ২০২৫, ০৬:১০ পিএম

জব্বার হত্যা মামলা: নাগরপুরে নারীসহ ৩ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নাগরপুর থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়াল চারজন।

বৃহস্পতিবার সকালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি রফিকুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। মামলার মূল আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সঙ্গে একই গ্রামের বাদশা মিয়ার জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। 

এর জেরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় জব্বার মিয়া নিহত হন। পরদিন ১৯ মে নিহতের পুত্রবধূ পলি আক্তার বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিনই পুলিশের হাতে গ্রেপ্তার হন অন্যতম আসামি মো. বেল্লাল হোসেন।

ইএইচ

Link copied!