ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার ওপর হামলা, আহত ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১৯, ২০২৫, ০৭:৫৩ পিএম

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার ওপর হামলা, আহত ১

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাকসুদুল তালুকদার (৩৮) নামে এক যুবদল নেতাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাকসুদুল তালুকদার টিয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মাকসুদুল তালুকদার অভিযোগ করে বলেন, “আমাদের পারিবারিক জমিতে বীজ বপনের সময় একই এলাকার দিপু তালুকদার তার সহযোগীদের নিয়ে এসে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এতে আমি মারাত্মক রক্তাক্ত হই।”

তিনি আরও বলেন, “গত আওয়ামী লীগ সরকারের সময় ওই ব্যক্তি এলাকার বহু মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আমার বাবাকেও কিছুদিন আগে মারধর করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

অভিযুক্ত দিপু তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটি হয়েছে, তবে আমি তাকে মারধর করিনি।”

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!