ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৬:২৬ পিএম

পাকুন্দিয়ায় খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে হাবিবুল্লাহ (৫০) নামে এক মরিশাসপ্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে।

নিহত হাবিবুল্লাহ চরফরাদী ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি কয়েক মাস আগে মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাবিবুল্লাহর ছেলে স্থানীয় মাঠে ফুটবল খেলতে গিয়ে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়ায় জড়ায়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এরই জেরে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছসহ আরও কয়েকজন। হামলায় হাবিবুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ইএইচ

Link copied!