ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ২১, ২০২৫, ০৫:৫৯ পিএম

মহেশপুরে তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার মহেশপুর উপজেলা ও পৌর তাঁতীদলের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা তাঁতীদলের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ এবং সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা তাঁতীদলের সভাপতি মো. আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি তরফদার মাহমুদ তৌফিক (বিপু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান এবং পৌর তাঁতীদলের সভাপতি মো. ইনামুল হক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "তাঁতশিল্প আজ ধ্বংসের পথে। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের তাঁতশিল্প আবার ঘুরে দাঁড়াবে।"

কর্মীসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁতীদের অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালীকরণ এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে তাঁতী নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সচেতনতা আরও জোরদার করা হবে।

ইএইচ

Link copied!