ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলের মেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

জুন ২৪, ২০২৫, ০৩:২৪ পিএম

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলের মেলা

দেশীয় ফলের প্রচার ও প্রসারে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফল মেলা–২০২৫’। মঙ্গলবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘দেশি ফল বেশি খাই—আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সন্নিকটে বসেছে মেলাটি। যেখানে জেলার ৬ জন উদ্যোক্তা ও ফলচাষি তাঁদের উৎপাদিত দেশি ফলের সম্ভার নিয়ে অংশ নিয়েছেন।

চুয়াডাঙ্গার খ্যাতনামা আম ও লিচু তো আছেই, সঙ্গে নজর কেড়েছে ড্রাগন ফল, জাম, পেঁপে, আমড়া, নারিকেলসহ নানা মৌসুমি দেশি ফল। প্রতিটি স্টল ঘিরে ছিল দর্শনার্থী ও ক্রেতার উপচে পড়া ভিড়।

মেলার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলার রেহেনা পারভীন, দামুড়হুদার শিরিন শারমিন, এসিল্যান্ড এ এস এম আসিস মোমতাজ, ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষক নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, এই মেলার উদ্দেশ্য—দেশি ফলের উৎপাদন বাড়ানো, কৃষকদের বাজারজাতকরণে উৎসাহ দেওয়া এবং জনসাধারণের মাঝে ফলভিত্তিক চাষাবাদের গুরুত্ব তুলে ধরা।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত ফলের প্রতি ভোক্তাদের আগ্রহ অনেক। তারা আশাবাদী, এমন আয়োজন নিয়মিত হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চুয়াডাঙ্গাবাসী এবং আশপাশের এলাকার লোকজন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় ঘুরে দেখতে পারবেন দেশীয় ফলের নানা রকম আয়োজন।

বিআরইউ

Link copied!