ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৫, ০২:৫২ পিএম

মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ মো. সুমন হাওলাদার (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শেষ বিকেলে অভিযান চালিয়ে উপজেলার মহিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬৪ গ্রাম ওজনের মোট ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক সুমন হাওলাদার ওই ওয়ার্ডের মো. তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!