ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জুলাই ১১, ২০২৫, ০৩:৫০ পিএম

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র শিবিরের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্র্যাজুয়েট মাল্টিপারপাস সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক তারেক হোসেন এবং অফিস সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সদর থানা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

ইএইচ

Link copied!