ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৫, ০৬:১৬ পিএম

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে হাকিমপুর উপজেলার ফকিরপাড়া (ধরন্দা) সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হিলি সিপি বিওপি ক্যাম্পের কমান্ডার অসিম কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ফকিরপাড়ায় অবস্থান নেয়। ভোরে ভারতীয় সীমান্ত থেকে দুই ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়। এ সময় তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে বিজিবি সদস্যরা ৭৪ বোতল ফেনসিডিল, ৩ বোতল ভারতীয় মদ এবং ৮ হাজার ৫৫০ পিস অ্যাম্পল (নেশাজাতীয় ইনজেকশন) উদ্ধার করে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের তৎপরতা ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তে স্থায়ী নজরদারি পোস্ট ও টহল জোরদার করা হয়েছে।

বিআরইউ

Link copied!