ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কাইতলা পশুর হাট নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৫, ০৪:১১ পিএম

কাইতলা পশুর হাট নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাট ইজারা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্তে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম। 

সম্প্রতি জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে হাটটির বর্তমান ইজারাদার মাসুদুর রহমানের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠলে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার দুপুরে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান। 

তিনি জানান, ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানকে ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটটি জেলার অন্যতম বৃহৎ পশুর হাট। ১৪৩২ বাংলা সনের জন্য হাটটি ভ্যাট ও ট্যাক্সসহ ৫ কোটি ২০ লাখ ৫ হাজার টাকায় ইজারা লাভ করেন মাসুদুর রহমান। তবে হাট বুঝে নেওয়ার পর তিনি হাটের একটি অংশ ২০ লাখ টাকায় বিল্লাল হোসেন নামে একজনের কাছে সাব-লিজ দেন এবং আরেক ব্যবসায়ী আল-আমিনের কাছে হাটের ১৮ শতাংশ শেয়ার বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। এতে তিনি হাট পরিচালনায় অনিয়ম, সরকারি নীতিমালা লঙ্ঘন এবং বেআইনিভাবে সাব-লিজ ও শেয়ার বিক্রির অভিযোগ উত্থাপন করেন।

তদন্তভার পাওয়ার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “বিষয়টি সরেজমিনে তদন্ত করে আমাকে মতামত প্রদান করতে বলা হয়েছে। আমি নিরপেক্ষভাবে তদন্ত করব।”

ইএইচ

Link copied!