ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০৪:৪৩ পিএম

পাকুন্দিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্তির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পাকুন্দিয়া প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও সমন্বয় পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুমন।

এ সময় জেলা শাখার সভাপতি এটিএম খলিলুল্লাহ শাকিল, পাকুন্দিয়া সমন্বয় পরিষদের সভাপতি আবদুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাচ্চু, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নসহ উপজেলার ৮২টি কিন্ডারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকরা বলেন, কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর কথা বিবেচনা করে মানবিক কারণে সরকার যেন এসব প্রতিষ্ঠানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করে। এই দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পরবর্তীতে তারা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ

Link copied!