ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: বাস–অটোরিকশা পুড়ে ছাই

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ০১:৪৯ পিএম

সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: বাস–অটোরিকশা পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডে একটি যাত্রীবাহী বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে গ্যাস নিচ্ছিলো। হঠাৎ বিস্ফোরণের পর বাসে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একাধিক অটোরিকশায়।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যজনকভাবে গ্যাস স্টেশনের মূল মজুদে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের বিপর্যয় ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

Link copied!