ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ০৪:০৬ পিএম

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহের মহেশপুরে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালেই মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঢাকার দিকে যাচ্ছিলো গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের তুষার সিরামিকস কারখানার সামনে একটি ড্রাম ট্রাক প্রধান সড়কে ওঠার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপারসহ বাসের যাত্রীরা আহত হন।

ঘটনার খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাক চালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইএইচ

Link copied!