ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুরে ৯টি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৫, ১০:১৮ পিএম

মির্জাপুরে ৯টি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজসহ একসঙ্গে ৯টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। 

শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কমিটি অনুমোদন পেয়েছে মারুফ ইসলামকে সভাপতি ও আজমান আলীকে সাধারণ সম্পাদক করে।

রোববার টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং সদস্য সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত ছাত্রদলের প্যাডে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আজমান আলী। তিনি জানান, প্রতিটি কলেজ শাখার কমিটির নেতৃবৃন্দকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন— বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাসির মিয়া, বংশাই স্কুল অ্যান্ড কলেজ সভাপতি সায়েম আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ, রাজাবাড়ি কলেজ সভাপতি মিঠুন সিকদার, সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, ভাওড়া স্কুল এন্ড কলেজ সভাপতি রবিন আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়েল মিয়া, নতুন কহেলা কলেজ সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক অন্নার্স, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, গ্রাম বাংলা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ সভাপতি আজমান হোসেন, সাধারণ সম্পাদক সাবিদ মিয়া, মির্জাপুর মহিলা কলেজ সভাপতি সীমা আক্তার, সাধারণ সম্পাদক রিতা আক্তার।

শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মারুফ ইসলাম ও সাধারণ সম্পাদক আজমান আলীসহ অন্যান্য কলেজের নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সংগ্রাম সফল করে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর দেশ গঠনের কাজে ছাত্রদল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে।”

ইএইচ

Link copied!