মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫, ০২:৪১ পিএম
ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে শাহরিয়ার রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার গাড়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে কয়েকজন বন্ধুকে নিয়ে শাহরিয়ার গ্রামের পাশের মাথাভাঙ্গা বিলে মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার পথে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে পরিবার দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
ইএইচ