মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫, ০৭:০২ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানার অভ্যর্থনা কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অধিবেশনে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ পুলিশের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের সুযোগ পান।
অংশগ্রহণকারীরা বিশেষত মাদক, জুয়া ও ইভটিজিং সমস্যা তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, আলোচিত বিষয়গুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ। এছাড়া উপস্থিত ছিলেন মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন, উপ-পরিদর্শক রাশেদ প্রমুখ।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “মান-অভিমান বা শুধুমাত্র সমালোচনা নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে জনগণের জন্য কাজ করে যাব।”
ইএইচ