ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

আগস্ট ২৬, ২০২৫, ০৮:০৭ পিএম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

মঙ্গলবার সকালে মারিশ্যা জোন কমান্ডারের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ২৯০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!