ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৬:১১ পিএম

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অরণ্য (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

দুর্ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের পাশে ঘটে।

নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল বেলায় তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণের সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!