ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিখোঁজের তিনদিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৪:৪৩ পিএম

নিখোঁজের তিনদিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে মাসুদ ওরফে টুসু (৪০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাসুদ ওরফে টুসু রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তিন দিন পর ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ খাল থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, "খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!