ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

মশিউর কাজী, শিবচর (মাদারীপুর)

মশিউর কাজী, শিবচর (মাদারীপুর)

আগস্ট ২৯, ২০২৫, ০৬:৫৩ পিএম

শিবচরে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

মাদারীপুরের শিবচর বাজারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক জামান কামাল নুরুদ্দিন মোল্লা লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার বিকাল ৪টায় বিএনপি'র স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামান মোল্লা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে লিফলেট বিতরণ করেন। 

লিফলেটে ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি দমন, শিক্ষা-স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ ভোট চাওয়ার আহ্বান করা হয়।

জামান মোল্লা বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা সময়ের দাবি। জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি সফল করা হবে।”

লিফলেট বিতরণকালে বিপুলসংখ্যক সাধারণ মানুষ আগ্রহভরে তা গ্রহণ করেন এবং অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, তাজউদ্দীন মোল্লা, যুবদল নেতা শাহিন গোমস্তা, কাজী খোকন, সোহাগ খান, জসিম মৃধা, অনিক, পৌর ছাত্রদলের সভাপতি শিহাবসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!