ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্বধলায় ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৩:০৪ পিএম

পূর্বধলায় ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ মোছা. মরিয়ম আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদেপুটিকা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত পৌনে চারটার দিকে সেনাবাহিনী ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মরিয়ম আক্তারের বাড়ি থেকে ১৪৭ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন, একটি বড় চাকু এবং নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন যোহায়ের আনজুম। পরে গ্রেফতারকৃত মরিয়ম আক্তারকে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!