ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ক্লিনিকে জরিমানা ও সিলগালা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৪:৩৬ পিএম

মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ক্লিনিকে জরিমানা ও সিলগালা

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ কার্যক্রম ও নিয়মাবলীর লঙ্ঘনের অভিযোগে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

রোববার সকাল থেকে অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। 

উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত, রুবেল খান, পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও নিয়মকানুন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার স্বার্থে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানিয়েছেন, মহেশপুরে দীর্ঘদিন ধরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান নিয়ে অভিযোগ ছিল। এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!