ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় দুই অটোরিকশা  ছিনতাইকারী আটক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:৩০ এএম

কেন্দুয়ায় দুই অটোরিকশা  ছিনতাইকারী আটক

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে।

রোববার রাত ৯ টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে ঘটনাটি ঘটে।

অটোরিকশাটির মালিক হলেন উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের তাঁতি পাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে আজিজুল হাকিম।

ছিনতাই কারীরা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বরইত গ্রামের মিরাজ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৪০) এবং নেত্রকোনা জেলার সদর উপজেলার ধরন বালি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আলী (২২)।

প্রত্যক্ষদর্শী  ও পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুজন পরিকল্পিতভাবে রোয়াইলবাড়ী বাজার থেকে অটো ভাড়া নেয়। পথিমধ্যে মিল মহব্বতের মাধ্যমে অটো মালিক আজিজুলকে নেশা মিশ্রিত জুস খাওয়ায়। একপর্যায়ে রোয়াইলবাড়ী ও সাহিতপুর সড়কের চেংজানা গ্রামের জলিলের পুকুরপাড়ে এসে আজিজুলকে গাড়ি থেকে ফেলে দেয়। আজিজুলের তখনো কিছু জ্ঞান থাকায় চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষ দর্শী চেংজানা গ্রামের জুয়েল মেম্বারের সহযোগিতায় সাহিতপুর বাজারে এসে ধরে ফেলে। তারপর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অটোরিকশা সহ তাদের থানায় নিয়ে আসে। 

তেনি আরো বলেন, আজ দুপুরের দিকে তাদেরকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

জেএইচআর

Link copied!