ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে সরকারি হাসপাতালে ২০০টি বিষধর সাপের ভ্যাকসিন প্রদান

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:৩৪ পিএম

গোদাগাড়ীতে সরকারি হাসপাতালে ২০০টি বিষধর সাপের ভ্যাকসিন প্রদান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুইটি সরকারি হাসপাতালে ২০০ ডোজ বিষধর সাপের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাছে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। 

ইউএনও ফয়সাল আহমেদ ভ্যাকসিনগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে তুলে দেন।

ডা. তৌহিদুল ইসলাম জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হবে। 

বলেন, “অনেক সময় সাপে কাটা রোগীকে প্রথমে ওঝা বা কবিরাজের কাছে নেওয়া হয়, এতে জটিলতা বাড়ে এবং চিকিৎসকদের পক্ষে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই যেকোনো সাপে কাটা রোগীকে অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে বিনামূল্যে অ্যান্টিভেনম নিতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন রক্ষার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দুই হাসপাতালে ২০০টি অ্যান্টিভেনম দেওয়া হলো। প্রয়োজনে আবারও সরবরাহ করা হবে।”

ইএইচ

Link copied!