সরদার রইচ উদ্দিন টিপু, লোহাগড়া (নড়াইল)
সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:২৩ পিএম
উৎসবমুখর পরিবেশে নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্র
ধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ চাপল, সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
এর আগে পৌর বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আখতার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে মিন্টুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,“এদেশের মানুষ পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) চায় না, নড়াইলের মানুষও তা চায় না। আসলে মানুষ পিআর কী, সেটাই বোঝে না। সুতরাং এই দেশে পিআর ভিত্তিক কোনো নির্বাচন হবে না।”
ইএইচ