ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ মাসের শিশু মরিয়মের মরদেহ উদ্ধার

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:১৫ পিএম

নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ মাসের শিশু মরিয়মের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর চকবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলামের ৬ মাস বয়সী কন্যা শিশু মরিয়ম নিখোঁজের ৭ ঘণ্টা পর উপশহর সিঁড়ির ঘাটলা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটি তার মা কানুন আক্তারের সঙ্গে বাসা থেকে বের হয়। প্রায় এক ঘণ্টা পর শিশুটির মা একা বাসায় ফিরে আসেন। শিশুটি কোথায় জানতে চাইলে তিনি সঠিক তথ্য দিতে পারেননি। মা কানুন আক্তারের মানসিক অবস্থার কারণে তিনি ভুল তথ্য দেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

শিশুর বাবা মাওলানা রফিকুল ইসলাম শিবচর থানায় শিশুর নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, কানুন আক্তার একাই ভ্যানে শিশুকে নিয়ে যাচ্ছেন এবং পরে একা ফিরে আসেন। 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, শিবচর দাদাভাই উপশহরের সিঁড়ি ঘাটে শিশুকে ফেলে দিয়েছেন। পুলিশ নির্দিষ্ট স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে।

পরিবার ও স্বজনরা জানান, কানুন আক্তার প্রায় দুই মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

শিবচর সার্কেল এএসপি সালাউদ্দিন কাদের বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শিশুটির মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং তিনি নিজেই শিশুটিকে পানিতে ফেলে দিয়েছেন।”

এ ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত ও হতবাক। একজন মা, যিনি সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়া উচিত, যদি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান, তা কেবল পরিবার নয়, পুরো সমাজকেও নাড়িয়ে দেয়।

ইএইচ

Link copied!