ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে বিএসএফের কাছে আটক বাংলাদেশিকে হস্তান্তর

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৫৩ পিএম

মহেশপুরে বিএসএফের কাছে আটক বাংলাদেশিকে হস্তান্তর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিমাই (৪৩) নামে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুমিল্লাপাড়া বিওপির সীমান্তে ৬০/৪৩ নম্বর মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

নিমাই গাজীপুর জেলার কালিগঞ্জ থানার পাড়ার টেক গ্রামের জগদীশ মন্ডলের ছেলে। তিনি অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাকে আটক করে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর বিজিবি নিমাইকে মহেশপুর থানায় সোপর্দ করে।

ইএইচ

Link copied!