ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী খুন, সিলেট থেকে আব্দুল হাফিজ আটক

সিলেট প্রতিনিধি 

সিলেট প্রতিনিধি 

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:০৮ পিএম

জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী খুন, সিলেট থেকে আব্দুল হাফিজ আটক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী (৫২) হত্যাকাণ্ডে সিলেট নগরী থেকে আব্দুল হাফিজ নামের একজনকে আটক করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

সোমবার ভোররাত ৩টার দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত আব্দুল হাফিজ শান্তিগঞ্জ থানার দরগাহপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

অভিযানে শাহপরাণ রহ. থানা পুলিশ সহযোগিতা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম 

দিরাই থানা পুলিশ সূত্র জানায়, নিহত মুশতাক গাজীনগরীর স্ত্রী সৈয়দা রুবী বেগম ৭ সেপ্টেম্বর (রোববার) দিরাই থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। 

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি গাজীনগর থেকে বের হন মাওলানা মুশতাক। রাত সাড়ে ১০টার দিকে দিরাই রোড পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়। 

এরপর রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি দোকানের সিসি ক্যামেরায় আবারও তার উপস্থিতি ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

তবে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।

জেএইচআর

Link copied!