ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:২৩ পিএম

শিবচরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে শিবচর উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন তালুকদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দল সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ, কর্মীসহ অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!