ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়ায় বিদ্যালয়ের মাঠে বালু ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন, পুনরায় চালুর দাবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৪১ পিএম

লোহাগড়ায় বিদ্যালয়ের মাঠে বালু ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন, পুনরায় চালুর দাবি

নড়াইলের লোহাগড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে পৌরসভার উদ্যোগে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কাজ পুনরায় চালুর দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ৩৮নং এল.এল. গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন ও ক্রীড়া শিক্ষক মিন্টু হকসহ অনেকে।

বক্তারা বলেন, “প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করছেন স্থানীয়রা ও চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকেই উঠে এসেছেন জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস। প্রতিদিনই ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এই মাঠে। তাই অবিলম্বে মাঠে বালু ভরাটের কাজ পুনরায় শুরু করতে হবে। অন্যথায় পৌরসভা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ইএইচ

Link copied!