ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, পেছানোর কোনো সম্ভাবনা নেই

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:২৭ পিএম

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, পেছানোর কোনো সম্ভাবনা নেই

অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট, নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই।’

শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমতের বিষয়টি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা—এ ধরনের প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন থাকবে? রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত স্বাভাবিক। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।”

শফিকুল আলম আরও বলেন, “কেউ যদি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে, তা সম্ভব হবে না।”

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও এগিয়ে নেওয়ার পথ দেখাবে।”

ইএইচ

Link copied!