ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযান: জুয়া ও অস্ত্রসহ ৫ জন আটক

কেন্দুয়া প্রতিনিধি

কেন্দুয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৩৪ পিএম

কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযান: জুয়া ও অস্ত্রসহ ৫ জন আটক

নেত্রকোণার কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জুয়া ও অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌর শহরের একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

রাত আনুমানিক ১টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্র (চাকু, রামদাসহ)সহ সাজ্জাদ তালুকদার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এরপর রাত ২টা ৩৫ মিনিটে পৌর শহরের ৩নং ওয়াশেরপুর গ্রামের আফাজ উদ্দিনের বাড়ি থেকে একই গ্রামের আজিজুল হক (৫৫), ইউসুফ মিয়া (৫০), এখলাছ মিয়া (২৮) এবং নজরুল হক (৫৩)-কে আটক করা হয়। এদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম—তাস ও একটি চাদর—সহ ২২,৩০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্প ইনচার্জ লে. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল জলিল সহ পুলিশের একটি টিম।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, একজনের বিরুদ্ধে অস্ত্র এবং চার জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের আজ দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!