ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:১২ পিএম

কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি বড়ইছড়ি কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মো. শহীদুল্লাহর পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের ঘটনায় শাহীনের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহীনের স্ত্রী জানান, সেদিন তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া টের পান। আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে।

এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে এসে সে নিজ ঘরে ঘুমাতে যায়। হঠাৎ কেন সে ফাঁসি দিল, আমরা বুঝতে পারছি না।”

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে ফেরার পরই এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের মতে, যে ঘরে শাহীনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানে সিলিং ফ্যান থেকে মাটির দূরত্ব মাত্র সাত ফুট—যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাবাসী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!