ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ড. ফরিদুজ্জামান ফরহাদ

আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:০৬ পিএম

আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেছেন। 

এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে তিনি লোহাগড়া শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক বহর নিয়ে গণসংযোগে বের হন।

ড. ফরহাদ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজার এবং পাচুড়িয়া হাটে উপস্থিত ক্রেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং পথসভা পরিচালনা করেন।

এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, মহিলা নেত্রী ববিতা, হিরা খানম, পলি বেগম, পারভীন বেগমসহ শত শত নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।

গণসংযোগকালে তিনি বেলা ৩টার দিকে দিঘলিয়া বোর্ড অফিসের সামনে এবং দিঘলিয়া প্রাইমারি স্কুলের মাঠে পথসভা করে বক্তৃতা দেন। এ সময় নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. ফরহাদ তার বক্তৃতায় বলেন, "আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই; আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে চলব। কেউ বিদেশ যাবেন না, আমরা আপনাদের পাশে থাকব। আমাদের সকলকে নড়াইল-২ আসনে খালেদা জিয়া, তারেক রহমান তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমরা সকলেই ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। যেই ধানের শীষে মনোনয়ন পাবেন, আমরা তার কাজ করব, ইনশাআল্লাহ।"

ইএইচ

Link copied!