ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
কাজী হুমায়ুন কবির

২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি

শিবচর প্রতিনিধি

শিবচর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ পিএম

২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি

মাদারীপুরের শিবচরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দ্বিতীয়াখণ্ড ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিতীয়াখণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির নেতা ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. দাদন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী খোকনুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। 

তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে শিবচরে আসতে পারিনি। বিভিন্নভাবে মামলা-হামলা দিয়ে আমাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছে। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারিনি। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির বলেন, “২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ আর কোনো ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে।”

এ সময় আরও বক্তব্য দেন— বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোরহাব হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আতিকুর রহমান, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল বেপারী, উপজেলা বিএনপির নেতা তাজউদ্দীন মোল্লা, জাহাঙ্গীর সরদার ও কাজী রোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!