ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিলেটে ভারতীয় চকলেট ও মদসহ আটক ৮

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:১৬ পিএম

সিলেটে ভারতীয় চকলেট ও মদসহ আটক ৮

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় ভারতীয় চকলেট ও মদসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মো. ইসমাইল আলী (৩০), নোমান মিয়া (৪১), মো. তিতাস রহমান (২০), মো. জামাল মিয়া (৩৫), মো. ইমরান আহমদ (২৫), মারুফ আহমদ (২৩), ফাহিম হোসেন তানভীর (২১) ও মো. নাদিম হাসান (২৭)।

জানা যায়, জালালাবাদ থানা এলাকার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্টে পৃথক অভিযানে ১৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকার ভারতীয় চকলেট ও মদের চালানসহ মাদক ও চোরাকারবারিদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার রাতে বলেন, জালালাবাদ থানাপুলিশের একটি টিম সোমবার দুপুরে হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৮২ পিস চকলেট জব্দ করে। এসময় ৪ জনকে আটক করা হয়।

অপরদিকে, সোমবার বিকালে জালালাবাদা থানাপুলিশের আরেকটি টিম একই এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে ভারতীয় ২২ হাজার ৫৩০ পিস (২৭ ) প্যাকেট চকলেট ও ৭ বোতল মদ জব্দ করে। এসময় আরও ৪ জনকে আটক করা হয়।

জেএইচআর

Link copied!