ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে মসজিদের জমি দখলচেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:১৪ পিএম

রংপুরে মসজিদের জমি দখলচেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা পুরাতন জামে মসজিদের জমি নিয়ে বিরোধ ও জবরদখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শিহাব হাসান। 

সোমবার রাত ৯টায় গঙ্গাচড়া বাজারের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মুজাহিদুল ইসলাম আউয়াল ও তার সহযোগীরা বেআইনি লোক সমাবেশ, মানহানিকর লিফলেট বিতরণ ও ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করছেন। এছাড়া মসজিদের বৈধ সম্পত্তি জবরদখলের হুমকিও দেওয়া হচ্ছে।

শিহাব হাসান জানান, ভুটকা পুরাতন জামে মসজিদ প্রায় একশ বছর আগে প্রতিষ্ঠিত হয়। জমি দানের দলিল ও আদালতের রায়ের মাধ্যমে মসজিদের নামে ২.৫৭ একর জমি নিশ্চিত হয় এবং ১৯৯৮ সালে এটি ওয়াকফ এস্টেটে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে জমি সংক্রান্ত একাধিক মামলা আদালতে চলমান রয়েছে (ইসি নং-১৮৫৮৮)। নিয়মিত কমিটি গঠনের মাধ্যমে মসজিদ পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি বিবাদী পক্ষ এলাকায় সমাবেশ ডেকে, মামলাগুলো থেকে সরে না দাঁড়ালে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি মসজিদের জমিতে রোপণ করা ধান কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি (নং-৭৩৪) দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, বেআইনি সমাবেশ ও লিফলেট বিতরণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা এবং জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আদালতের রায়ের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং ষড়যন্ত্র ব্যর্থ হবে।

সংবাদ সম্মেলনে মসজিদের মোয়াজ্জিন আজিজুল ইসলামসহ কমিটির অন্যান্য মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!